ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৩ মাটি খেকো আটক থানায় মামলা, ব্যাটারি জব্দ

চাটমোহরে ৩ মাটি খেকো আটক থানায় মামলা, ব্যাটারি জব্দ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


চাটমোহরে ৩ মাটি খেকো আটক থানায় মামলা, ব্যাটারি জব্দ

পাবনা:  চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটা সহ অন্যান্য স্থানে মাটি বিক্রির সাথে জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

বুধবার  (২২ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাস বিল এলাকা থেকে ফসলী জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে তিন মাটি খেকোকে আটক করা হয়। এ সময় এস্কেভেটর মেশিনের ৫ টি ব্যাটারি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আটককৃতরা হল, চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২), পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) এবং একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)।

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কেটে ইটভাটা সহ অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবিগ্রাম ইউনিয়ন এর খৈরাশ এলাকায় অভিযান চালিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় এস্কেভেটরের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হচ্ছে।

 

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনে ও রাতে অবাধে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু মাটি বিক্রেতারা।

 

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:১২   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ