ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহিষ্কাদেশ প্রত্যাহার

সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহিষ্কাদেশ প্রত্যাহার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


 সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহিষ্কাদেশ প্রত্যাহার
পাবনা:সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ খবর ছড়িয়ে পড়তেই উপজেলায় কৃষকদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে।

এদিকে মঙ্গলবার রাতে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা আব্দুল মজিদ মন্ডলকে । এ সময় সুজানগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাজাহান আলী শেখ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, তাঁতিবন্দ ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল খান,উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক দুলাল প্রামানিক, যুগ্ন আহ্বায়ক কাদের শেখ, যুগ্ন আহবায়ক সালাম খান, জিলাল শেখ,সদস্য রাসেল শেখ ও সাবেক ছাত্রদল নেতা বাবু খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নেতাকর্মীরা আব্দুল মজিদ মন্ডল কে বহুদিন ধরেই ‘দুঃসময়ের সাথী’, ‘বিপদের বন্ধু’, ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে বর্ণনা করা হয়। গত ৩ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ