ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতিমূলক সভা

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতিমূলক সভা


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


 ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হতে যাচ্ছে কবির বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আগামী একুশ মে থেকে শুরু হবে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান।
২৫ মে অনুষ্ঠিতব্য ওই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ত্রিশাল আগমন ও নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে ২৫ এপ্রিল শনিবার সকালে এক প্রস্তুত্তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুজ্জামান হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী ৫ দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। এটি ত্রিশাল তথা ময়মনসিংহ বিভাগবাসীর জন্য বিশেষ সম্মান ও গৌরবের। দেশ বরেন্য নজরুল গবেষক, কবি, সাহিত্যিক, লেখক ও নজরুল সংগীতের শিল্পীরা থাকবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পরিচালক (ডিজিএফআই) জুলফিকার আহমেদ, যুগ্নপরিচালক (এনএসআই) ড. সুলতানা কানিজ আয়শা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (র‌্যাব) সামসুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:২৪   ১৮৯ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ