ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান অনিয়ম দূর করতে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

২৫ এপ্রিল (শনিবার) সকালে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও স্থানীয়দের সাথে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সাবেক এই প্রধান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “হাসপাতালের যেসব অনিয়ম আজ সামনে এসেছে এবং সাধারণ মানুষের কাছ থেকে যেসব অভিযোগ আমি পেয়েছি, তার প্রতিটি বিষয়ে আমি কঠোর ব্যবস্থা নেব—একথা দিয়ে গেলাম।”

তিনি আরও যোগ করেন, “এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষ যাতে প্রকৃত সেবা পায় এবং সেবার পরিধি আরও বাড়ানো যায়, আমরা সেই স্থায়ী ব্যবস্থা করব। সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কোনো অবহেলা সহ্য করা হবে না।”

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল ও সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
অতিরিক্ত মহাপরিচালকের এই আকস্মিক সফরের পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উন্নত চিকিৎসা পাওয়ার নতুন আশা সঞ্চার হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:০৬   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ