ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পরীক্ষায় দায়িত্ব অবহেলায় ৭ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি

চাটমোহরে পরীক্ষায় দায়িত্ব অবহেলায় ৭ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


চাটমোহরে পরীক্ষায় দায়িত্ব অবহেলায় ৭ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি
পাবনা: চাটমোহরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৭ জন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে উপজেলার সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরায় রেকর্ডকৃত পরীক্ষা চলাকালীন সময়ের ফুটেজ পর্যালোচনা করে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুসা নাসের চৌধুরী তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মওলানা মোসলেম উদ্দিন, একই মাদ্রাসার শিক্ষক বায়েজিদ হোসেন, বুলবুলি খাতুন, আনোয়ারা খাতুন ও কামরুন্নাহার, নেংড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হাশেম ও পাকপাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল করিম।
সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব মওলানা আব্দুল ওয়াহহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, পর্যায়ক্রমে সকল কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে। তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:০১   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ