ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা


সুন্দরগঞ্জ (গাইবান্ধা )প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


 সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্কুল লিড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল(মঙ্গলবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ও ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহম্মদ, মাহলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মোজাহারুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল্ল্যুাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিত রায়, এসএলসিআরডিসিআর প্রকল্পের উপজেলা ম্যানেজার আফরুজা বুলবুল, টেকনিক্যাল অফিসার রুশেল মিস্ত্রী, স্কুল ফ্যাসিলিটেটর সাবরিনা জাহান সুমি প্রমুখ।

সভায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনশীল হিসেবে নির্মাণ করার তথ্য তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলা করনীয় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৭   ৯৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ