ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নদীতে পানি মাপতে গিয়ে নিখোঁজ, তিন দিন পর ভেসে উঠল মরদেহ

নদীতে পানি মাপতে গিয়ে নিখোঁজ, তিন দিন পর ভেসে উঠল মরদেহ


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


নদীতে পানি মাপতে গিয়ে নিখোঁজ, তিন দিন পর ভেসে উঠল মরদেহ

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই কংশ নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী হালিম তালুকদার (রুপচান) (৫০)-এর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

এইসময় স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।পরিবারের বুকফাটা আর্তনাদে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক।

জানা যায়,গত সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে বাড়ির পাশের কংশ নদীতে আগের রাতের পানির গভীরতা কতটুকু বৃদ্ধি পেয়েছে,তা পরিমাপ করতে যান রুপচান তালুকদার।

তিনি পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নিয়ন্ত্রণে নদীর পানির গভীরতা মাপার কাজ করতেন এবং পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো সেদিনও তিনি মিটার দিয়ে নদীর পানির পরিমাপ করতে নামেন। কিন্তু নদীর তীব্র স্রোতে অসাবধানতাবশত তিনি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা,স্বজন এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দিন-রাত চেষ্টা চালিয়ে তাকে খুঁজতে থাকেন।ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে।টানা দুই দিনের ধারাবাহিক তল্লাশিতেও তার কোনো সন্ধান মেলেনি।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান,আজ দুপুরে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভেসে ওঠে।স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পরে তা উদ্ধার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:১১   ১৩৮ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ