ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


 চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

পাবনা: চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের কামারবিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, মহেলা গ্রামের হাসিনুর রহমান হাঁসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান, মেহেদী হাসান সাগর। অন্যদের নাম জানা যায়নি। তবে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের কামারবিলে একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয় হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হয়। কিন্তু পরবর্তীতে হাসিনুর নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার উভয়পক্ষই ওই পুকুরে মাছ ছাড়তে গেলে সংঘর্ষ বাঁধে এবং এতে উভয়পক্ষের প্রায় ১০ জন রক্তাক্ত আহত হন।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

এন, আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩৬   ১২৭ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ