ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


 পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

ঠাকুরগাঁও: প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার অন্তার খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে পৌনে ৩ কোটি টাকা। অপর দিকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড় থেকে মছলন্দপুর হয়ে টাঙ্গন নদী পর্যন্ত খাল পুনঃখনন করতে ব্যয় হবে পৌনে ১ কোটি টাকা। এ খাল খননের ফলে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিসহ কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫১   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ