ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ, আটক ১

চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ, আটক ১


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে ২০২৬


 চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ, আটক ১

পাবনা: এনএসআই এর অভিযানে পাবনার চাটমোহরে বহিস্কৃত কৃষকদল নেতার বাড়ি থেকে এবার বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল ও দুধ তৈরির সরঞ্জাম আটক করা হয়েছে। গতবছর ইউএনও অভিযান চালিয়ে অভিযুক্ত মোমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বহিস্কার হন দল থেকে।

শনিবার (৯ মে) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ দুধ তৈরির জেলি (কেমিক্যাল) আটক করে। এ সময় ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামানিককে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কেমিক্যাল, পামওয়েল তেল দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল আজিজুল প্রামানিকের ছেলে আব্দুল মোমিন। এসব ভেজাল দুধ দেশের বড় বড় কোম্পানির দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করে আসছিল আব্দুল মোমিন। গত বছরের ১৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী গোপন সংবাদর ভিত্তিতে আব্দুল মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ মণ নকল দুধ, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করেন।

এরপর তার দুধ সংগ্রহ কেন্দ্রে অভিযান চালান ইউএনও। এ সময় আব্দুল মোমিনকে ৫০ হাজার জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। পরবর্তীতে আর ভেজাল দুধ তৈরি করবেন না মর্মে মুচলেকা দেন আব্দুল মোমিন। এরপর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিস্কার করা হয়।

তারপরও আবারো শুরু করে ভেজাল দুধ তৈরির কারবার। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের পাবনা জেলার উপ-পরিচালক এ.বি.এম লুৎফুল কবির, ফিল্ড অফিসার জাকারিয়া সুলতান, মামুনুর রশিদ, সেনেটারী ইনেসপেক্টর (স্বাস্থ্য পরিদর্শক) এসএম আসলাম হোসেনসহ এনএসআইয়ের সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়িতে দুধ তৈরির সময় ৬১০ লিটার কেমিক্যাল, ১২০ লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় এনএসআই সদস্যদের সাথে ধ্বস্তাধস্তি করে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন। পরে খবর পেয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুধ তৈরির কেমিক্যালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। আটক করা হয় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামানিককে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, বিপুল পরিমাণ দুধ তৈরির কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে।

থানার ওসি গোলাম মোস্তফা জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৩   ৯৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ