ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির ঝটিকা অভিযান, রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির ঝটিকা অভিযান, রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত




ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির ঝটিকা অভিযান, রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের চিত্র হাতেনাতে ধরেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন।

শনিবার (৯ মে) দুপুরে ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্ট প্রকাশ করেন।

পরিদর্শনকালে এমপি ফরিদা ইয়াসমিন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খাবারের মান যাচাই করেন। এসময় তিনি দেখতে পান, রোগীদের জন্য রান্না করা খাবারে অত্যন্ত নিম্নমানের ও পচা আলু ব্যবহার করা হচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন এবং পচা আলুর নমুনা হাতেনাতে ধরেন।

হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, “সরকারি হাসপাতালে রোগীরা সেবা নিতে আসে, কিন্তু এখানকার চিত্র অত্যন্ত ভয়াবহ। টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী ও অপরিষ্কার। রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, ফলে জরুরি রোগীরা কোনো সুবিধাই পাচ্ছে না।”

খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “রোগীদের পচা আলু দিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে, যা অমানবিক। আমি এই পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সাথে কথা বলব। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”

এমপির এই আকস্মিক পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই ঘটনার পর সাধারণ রোগীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও হাসপাতালের অনিয়ম দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:১৯   ১৫৯ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ