ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়, প্রতিবাদী মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়, প্রতিবাদী মানববন্ধন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


 মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়, প্রতিবাদী মানববন্ধন

নেত্রকোনা: “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ”— এমন দাবিকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় কলমাকান্দা উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

মানববন্ধনে কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মিয়া।

এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা মোঃ রিপন মিয়া, দ্বীন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য সচেতনতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেন এবং স্বাস্থ্যখাতের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। কিন্তু বিভিন্ন সময় তাদের প্রতি অবমূল্যায়ন, হয়রানি ও অপমানজনক আচরণ করা হয়, যা দুঃখজনক।

তারা আরও বলেন, একটি পেশাকে ছোট করে দেখার প্রবণতা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেয় না। বরং পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যখাতের এই কর্মীদের সম্মান ও স্বীকৃতি দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিও আহ্বান জানান বক্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০০   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ