ঢাকা    রবিবার, ২৪ মে ২০২৬
শিরোনাম
দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকরা, মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজার, অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ ইউপি সদস্যদের সম্মানি ভাতা ও জেলেদের টাকায় পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপিসহ ২৩টি দল দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার ফরিদপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন শামসের উদ্দিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিম রেজা হাবিব আগৈলঝাড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত বাউফলে শিক্ষা কর্মকর্তার সহমর্মিতায় আবেগাপ্লুত শিক্ষক-শিক্ষার্থী হাতিয়ায় ব্যাবসায়ীকে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ঐতিহ্যবাহী গাজনার বিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

ঐতিহ্যবাহী গাজনার বিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬


 ঐতিহ্যবাহী গাজনার বিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পাবনা: সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের অনাবাদি তিন হাজার বিঘা জমি আবাদযোগ্য করনের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।উপজেলার গাজনার বিলের মানিকহাট ইউনিয়নের রাঘবপুর, হাটখালী ইউনিয়নের সৈয়দপুর ও রানীনগর ইউনিয়নের বাদাই সুইচগেট সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে, এম সেলিম রেজা হাবিব।এ সময় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব বলেন, গাজনার বিলের তিন হাজার বিঘা জমিতে আকটে যাওয়া কচুরিপানা এলাকার মানুষের কাছে দুর্যোগ হিসেবে দেখা দেয়। তাই এ দুর্যোগ থেকে মুক্তি পেতে সর্বস্তরের মানুষের সঙ্গে একাধিক বৈঠক করে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

পরে সবাইকে নিয়ে সেচ্ছাশ্রমের মাধ্যমে গাজনার বিল থেকে কচুরিপানা অপসারণের এই উদ্যোগ নেওয়া হয়।তিনি আরো জানান, উপজেলার ভাঁয়না, তাঁতিবন্দ, দুলাই, আহাম্মদপুর, রাণীনগর,হাটখালী,মানিকহাট ও সাগরকান্দি ইউনিয়নের অন্তর্গত গাজনার বিল ও বিলের ক্যানেলের এই কচুরিপানা অপসারণ হলে হাজার হাজার কৃষক উপকৃত হবেন এবং পোঁয়াজ মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন।কচুরিপানা নিয়ে কৃষকরা খুবই সমস্যার মধ্যে ছিলেন।

আশা করি তারা চাষাবাদে সুফল পাবেন।সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সাগরকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ বি এম তৌফিক হাসান, বেড়া উপজেলা বিএনপি নেতা গনি ফকির, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, মশিউর রহমান মিয়া, মানিকহাট পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হারুন হাজারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, বিএনপি নেতা ডাক্তার আব্দুস সালাম, আব্দুল মজিদ, ডাক্তার হাবিবুর রহমান, রতন মাস্টার,মোস্তক,সালাম, সোহেল, আলাউদ্দিন, আসাদুজ্জামান রোকনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকেরা জানায়,বর্ষা পরবর্তীতে বিস্তীর্ণ গাজনার বিল জুড়ে কচুরিপানা আটকে থাকায় বিলে ফসল উৎপাদন করতে চরম দুর্ভোগের শিকার হতে হতো । তাই দলমত নির্বিশেষে সেচ্ছাশ্রমে সবাই একযোগে ঐতিহ্যবাহী গাজনার বিলের আশ পাশের বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষজন এই কচুরিপানা অপসারণে ঝাপিয়ে পড়েছি। এ সময় তারা সময় উপযোগী এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করায় পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪০   ১১ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিম রেজা হাবিব
ঐতিহ্যবাহী গাজনার বিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু
বাঁশি বিক্রি করেই চলে তার জীবন জীবিকা
রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ
সুজানগরে দিনের আলোয় দুই মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি



আর্কাইভ