ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী • কাউখালীতে খালের ভাঙনে বিলীন হচ্ছে ৮০০ মিটার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় ৬ গ্রামের মানুষ • বাউফলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ • পটুয়াখালীতে বিএনপির দুই সম্পাদকের পদ স্থগিত • পটুয়াখালীতে কাজ না করেই ৯১ লাখ টাকা বিল, দুই প্রকৌশলীকে শোকজ • এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি রুবেল ও সম্পাদক ফরিদ শেখ কাউখালীর চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি রুবেল ও সম্পাদক ফরিদ শেখ কাউখালীর চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


কাউখালীর চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

পিরোজপুর: কাউখালীতে উৎসবমুখর পরিবেশে উপজেলার চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন রবিবার (২৪ মে) সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম রুবেল ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেল্লাল ফরাজি পেয়েছেন ৩৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ শেখ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হৃদয় হাওলাদার পেয়েছেন ৩৯ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-মাহমুদ সুমন। নির্বাচন পর্যবেক্ষণ করেন, কাউখালী উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। এছাড়া থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নির্বাচনকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ রবিউল ইসলাম রুবেল বলেন, “চিরাপাড়া বাজারের ব্যবসায়ীরা আমাকে যে ভালোবাসা ও আস্থা রেখে নির্বাচিত করেছেন, তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের উন্নয়ন ও সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ ফরিদ শেখ বলেন, “ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৩   ১০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী
● কাউখালীতে খালের ভাঙনে বিলীন হচ্ছে ৮০০ মিটার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় ৬ গ্রামের মানুষ



আর্কাইভ