ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী থানার ওসিকে বিদায় সংবর্ধনা

কাউখালী থানার ওসিকে বিদায় সংবর্ধনা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


কাউখালী থানার ওসিকে বিদায় সংবর্ধনা

পিরোজপুর: কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আরিফুর রহমান,ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বিদায়ী ওসি ইয়াকুব হোসাইনের কর্মদক্ষতা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, কাউখালী থানায় দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। কাউখালী
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ওসি ইয়াকুব হোসাইন অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও মানবিক একজন কর্মকর্তা ছিলেন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। কাউখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আমরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করি।
বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, কাউখালীর মানুষ আমাকে অনেক ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন। প্রশাসন, সাংবাদিক,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ সফলভাবে করা সম্ভব নয়। আমি এখানে কর্মরত অবস্থায় সবার কাছ থেকে আন্তরিকতা পেয়েছি। এই এলাকার মানুষের ভালোবাসা আমি সবসময় মনে রাখবো।
অনুষ্ঠান শেষে বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বদলিজনিত কারণে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইনকে বরগুনা জেলায় স্থানান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:০৭   ৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ