ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম
বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য মনিরুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শহিদুল ইসলাম ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে বালু ভর্তি ট্রলি জব্দ পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা নবীনগর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মেয়র প্রার্থী বিএনপি নেতা মাসুদ রানা’র দোহারে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ভেড়ামারায় দম ফেলার ফুসরত নেই কামার পাড়ায় লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার কাউখালীতে চার পশুর হাটের খাজনা মওকুফ,খুশি ক্রেতা-বিক্রেতারা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে চার পশুর হাটের খাজনা মওকুফ,খুশি ক্রেতা-বিক্রেতারা

কাউখালীতে চার পশুর হাটের খাজনা মওকুফ,খুশি ক্রেতা-বিক্রেতারা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


 কাউখালীতে চার পশুর হাটের খাজনা মওকুফ,খুশি ক্রেতা-বিক্রেতারা

পিরোজপুর: কাউখালীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার নির্ধারিত চারটি পশুর হাটের ইজারা (খাজনা) মওকুফ করে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর । এ সিদ্ধান্তে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপজেলার নির্ধারিত পশুর হাটগুলো হল কাউখালী সদর পশুর হাট, কেউন্দ্রিয়া হাট, বেতকা বাজার ও তালুকদার হাট। এসব হাটে এবার কোনো ধরনের খাজনা নেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২৫ মে) কাউখালী পশুর হাট ঘুরে দেখা যায়, দেশীয় গরুর সরবরাহ ভালো থাকায় ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটে জমজমাট পরিবেশ বিরাজ করছে। খাজনা মওকুফের কারণে অনেকেই স্বস্তি নিয়ে পশু কেনাবেচা করছেন।
হাটে গরু কিনতে আসা ক্রেতা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আগে গরু কিনতে এসে বাড়তি খাজনা দিতে হতো। এবার খাজনা মওকুফ হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। এতে খরচ কিছুটা কমেছে।
গরু বিক্রেতা জামাল হোসেন বলেন, অতিরিক্ত খাজনার কারণে অনেক ক্রেতা হাটে আসতে চাইতেন না। এবার খাজনা না থাকায় হাট অনেক জমজমাট। দেশি গরুর চাহিদাও ভালো। পশুর দামও নাগালের ভিতরে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে পশুর হাটের খাজনা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হবেন। পাশাপাশি হাটগুলোতে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসন কাজ করছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন।
গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মোঃ হুমায়ুন রশিদ জানান, “সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে মাননীয় প্রতিমন্ত্রীর উদ্যোগে উপজেলার চারটি পশুর হাটের ইজারা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এতে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ স্বস্তিতে পশু কেনাবেচা করতে পারবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৮   ৭ বার পঠিত  |      

----





বরিশাল থেকে আরও...


জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শহিদুল ইসলাম
লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার
কাউখালীতে চার পশুর হাটের খাজনা মওকুফ,খুশি ক্রেতা-বিক্রেতারা
কাউখালী থানার ওসিকে বিদায় সংবর্ধনা



আর্কাইভ