ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা: ‘একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সাফল্যের ১৯ বছর উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে রয়েছেন- ৩ জন গুণী শিক্ষক, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ২৬ জন শিক্ষার্থী। এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এরআগে, লালমোহনের শিক্ষার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি মো. সম্রাট বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরাফাত ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমান ও যুবদল নেতা মো. নিজাম উদ্দিনসহ স্টুডেন্টস্ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮   ১০১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ