ঢাকা    সোমবার, ১ জুন ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট নারীসহ আহত ৩

উলিপুরে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট নারীসহ আহত ৩


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


উলিপুরে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট নারীসহ আহত ৩

কুড়িগ্রাম:  উলিপুরে ধরনীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় চেয়ারম্যানের হুকুমে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে তার লোকজন। ঘটনাটি ঘটেছে, উপজেলার মধুপুর এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার রোববার (৩১ মে) থানায় অভিযোগ করেছেন।
বাদীর অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার আলশিয়া শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৮) এর সাথে ছোট ভাই আব্দুর রহমানের (৫৫) দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল। হঠাৎ করে শনিবার (৩০ মে) দুপুরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে আসেন। এরপর পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে, মারপিট ও বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়।

এ সময় চেয়ারম্যানের উপস্থিতিতে তার লোকজন ২শ ৫০ মন ধান, আসবাবপত্র, হাঁস-মুরগি, নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় । স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চান। এরপর রাতে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক, স্ত্রী সাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে রোববার ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে প্রধান আসামী করে ৫জনসহ অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আবু বক্কর সিদ্দিক জানান, কোন ধরনের ঘটনা ছাড়াই ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে আমাদের উপর হামলা ও বাড়িঘর লুটপাট করা হয়। এছাড়া আমার স্ত্রী সাহিদার পেটে ছুরি মেরে গুরুত্বর আহত করা হয়। আমরা নিরুপায় হয়ে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। চেয়ারম্যানসহ তার লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।
এ বিষয়ে ধরনীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এরশাদুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম। কোনো কারনে হয়তো আবু বক্কর সিদ্দিক আমার উপর ক্ষেপে আছেন। এ কারনে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, শনিবার রাতে পুলিশ ৩জনকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। এরমধ্যে সাহিদা বেগমের অবস্থা গুরুত্বর হওয়ায় তার চিকিৎসা চলমান রয়েছে অপর দুইজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কথা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্থ আবু বক্কর সিদ্দিক ওই ঘটনায় থানায় এজাহার করেছেন। বিষয়টি তদন্ত করে তদন্ত করে মামলা রজু করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৭   ২২ বার পঠিত  |         

----





রংপুর থেকে আরও...


উলিপুরে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট নারীসহ আহত ৩
ঠাকুরগাঁওয়ে ৯ মাসের ব্যবধানে তিনটি আসনের ৩ প্রবীণ নেতার বিদায়
পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানের আত্মহত্যার চেষ্টা
এমপিও বঞ্চিত ৪২ বছর, ঈদের আনন্দ নেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিবারে
পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা



আর্কাইভ