ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর,আহত ১৫

সালথায় দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর,আহত ১৫


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


 সালথায় দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর,আহত ১৫
ফরিদপুর: সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে মো. মনির মোল্যা ও বিল্লাল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জেরে সোমবার রাত ৮টার দিকে মনির মোল্যার সমর্থক রুহুল ফকিরের সাথে বিল্লাল মুন্সির সমর্থক আহাদ মুন্সির কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় খবর পেয়ে উভয়পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৮   ৯৩ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ