ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুর: নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রাইসা (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাইসা উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ছোট্ট রাইসা সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের খালে শিশুটিকে ভাসতে দেখে।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের অসচেতনতার সুযোগে শিশুটি খালের পানিতে পড়ে যায় এবং এতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৬   ১৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ