ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঈদের ব্যস্ততম সড়কে ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি

ঈদের ব্যস্ততম সড়কে ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬


 ঈদের ব্যস্ততম সড়কে  ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি

টাঙ্গাইল: পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জানা যায়, ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ড, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিদর্শন করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারির ফলে ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া যাত্রী সেবায়ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে ভূঞাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়নি এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোগান্তিতে পড়তে হয়নি।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনসেবা অব্যাহত রাখায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এ কার্যকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভূঞাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অব্যাহত থাকলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের ব্যস্ত সময়েও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিবিড় তদারকির কারণে পরিবহন খাত ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাপশনঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের তদারকি।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৯   ৮৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ