ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬


লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা: লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবিরচর এলাকার বাসিন্দা মো. জমশেদের মেয়ে জাইমা (২) এবং কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বয়াতির ছেলে শাহাদাত (২)।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকালে জাইমা ও শাহাদাত নামের পানিতে পড়া দুইটি শিশু জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এ সময় শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৩   ১০২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ