ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ১ মাসে ৯ ডাকাত আটক, বাড়ছে আতংক

ভূঞাপুরে ১ মাসে ৯ ডাকাত আটক, বাড়ছে আতংক


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬


 ভূঞাপুরে ১ মাসে ৯ ডাকাত আটক, বাড়ছে আতংক

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলায় দিনদিন বাড়ছে ডাকাতির ঘটনা, ১ মাসে ৯ ডাকাত আটক। বুধবার (৩ জুন) যমুনা নদীর গোবিন্দাসীর কালা সড়ক এলাকা থেকে আন্তঃজেলার ৫ নৌডাকাতকে আটক করে স্থানীয়রা। আটক ক’ দিন আগেও ডাকাতির প্রস্ততির কালে ভূঞাপুর সদরের গনেশ মোড় থেকে ৪ জন ডাকাতকে আটক করা হয়। গত দু’ দিন আগে উপজেলার নিকরাইল এলাকায় ১৫ ভরি সোনাসহ মালামাল লুট করে বীরধর্পে চলে যায় ডাকাত দল।
এছাড়া মাঝে মধ্যে ডাকাতি চুরির ঘটনা ঘটেই চলছে। কৃষকের গরু ডাকাতি, বাসায় ডাকাতি দোকান পাটে ডাকাতিসহ বিভিন্ন রাস্তা ঘাটে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে আন্ত: জেলা ডাকাত দল। গরু চুরি বা ডাকাতির দ্রুত সময়ের মধ্যে কসাইখানা অথবা ট্রাকে তুলে পালিয়ে যায় তারা।

এমনি একটি ঘটনা ঘটানোর সময় গোবিন্দাসী কালা সড়ক এলাকা থেকে আন্তঃজেলা ৫ ডাকাতকে এলাকাবাসী আটক পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন, গাজীপুরের টেলিপাড়া থানা বাসনের আব্দুর রশিদের ছেলে রুবেল মিয়া (৩৯), টাঙ্গাইল সদর ধরের বাড়ির আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫), বাসন গাজীপুরের দিঘির চালার কালু মিয়ার ছেলে ইব্রাহিম (২১), গাজীপুরের পাখিয়ারা গাছার মালেকের ছেলে সাগর (৩০), ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আজিজুরের ছেলে মিলন (২৮)।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, ডাকাতদলের ৫ সদস্যকে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৭   ৭৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ