ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬


আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ

ফরিদপুর: আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নামজারি করে নেওয়ার অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম।

​বুধবার (৩ জুন) দুপুরে ডাকবাংলো সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তার বাবা অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্র করে দেন। পরবর্তীতে গত ৬ মে ২০২৬ তারিখে তিনি ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে জানতে পারেন, জমিটি ইতোমধ্যে শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।

​সূত্রে জানা যায়, শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি করা হয়েছে।

​বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সাথে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্ত পক্ষ থেকে তাদের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নামজারিটি বাতিল করেছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৫   ৬৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ