ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ফসল নষ্টের জেরে সংঘর্ষ,প্রাণ গেল বৃদ্ধের

কাউখালীতে ফসল নষ্টের জেরে সংঘর্ষ,প্রাণ গেল বৃদ্ধের


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


কাউখালীতে ফসল নষ্টের জেরে সংঘর্ষ,প্রাণ গেল বৃদ্ধের

পিরোজপুর: কাউখালীতে ছাগল বাগানের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৩১ মে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামের রসূল হাওলাদারের পালিত ছাগল প্রতিবেশী মোবাশ্বের হাওলাদারের বাগানের ফসল নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে রসূল হাওলাদার মোবাশ্বের হাওলাদারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বৃহস্পতিবার (৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাশ্বের হাওলাদারের (৭৫) মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাউখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবাদ আলী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৪   ৬৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ