ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নির্মাণাধীন বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,স্বজনদের দাবী হত্যা

নির্মাণাধীন বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,স্বজনদের দাবী হত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


নির্মাণাধীন বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,স্বজনদের দাবী হত্যা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সানোয়ারা বেগম (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৪ জুন) বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় নিহতের স্বামীর নির্মাণাধীন একটি বাড়ির টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে নিহতের স্বজনেরা পরিকল্পিত হত্যা দাবী করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ারা বেগম বিশনন্দী মধ্যপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান আনিসের স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর সানোয়ারা সন্তানদের ঘুমিয়ে যেতে বলে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ওই রাতে বান্ধবী সুইটি আক্তারের বাড়িতে অবস্থান করবেন। পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করতে থাকেন।

বান্ধবীর বাসায় খোঁজ নিয়ে জানতে পারেন সানোয়ারা সেখানে যাননি। খোজাখুজির একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৪ টার দিকে স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর জানানো হয়। খবর পেয়ে গোপালদী তদন্তে কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহতের ভাই বাবুল মিয়া অভিযোগ করেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বোনের সঙ্গে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। মরদেহ উদ্ধারের সময় সেগুলোর কিছুই পাওয়া যায়নি।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

আড়াইহাজার থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানার ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা যদি হত্যা মামলা দিতে চায় তাহলে মামলা নেয়া হবে। অভিযোগ পাওয়ার এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৬   ৯৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ