ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিখোঁজের ৮ দিন পর আড়িয়াল বিলে থেকে লাশ উদ্ধার, ভাইসহ গ্রেফতার ২

নিখোঁজের ৮ দিন পর আড়িয়াল বিলে থেকে লাশ উদ্ধার, ভাইসহ গ্রেফতার ২


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


 নিখোঁজের ৮ দিন পর আড়িয়াল বিলে থেকে লাশ উদ্ধার, ভাইসহ গ্রেফতার ২

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিল থেকে নিখোঁজ হওয়া নারায়ণ সরকার (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিলের এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে একটি ডাঙার পাশ থেকে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান।এ সময়ে পুলিশকে জানানো হলে পুলিশের একটি টহল টীম অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
এদিকে এই ঘটনার রহস্য উদঘাটনে সন্দেহের তালিকায় থাকা নিহতের ছোট ভাই জগদীশ সরকার ও নিখিল রাজবংশী নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারায়ণ সরকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার নরেশ সরকারের ছেলে।

নিহতের স্ত্রী চম্পা রানী বলেন- গত ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে নারায়ণ সরকার তাঁর ছোট ভাই জগদীশ সরকারের সাথে আড়িয়াল বিলে মাছ ধরতে যান। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে জগদীশ একা বাড়ি ফিরে এলেও নারায়ণ আর ফেরেননি।
পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে বিলের মাঝে তাঁর মরদেহ ভেসে ওঠে।

তবে ঘটনার শুরু থেকেই ছোট ভাইয়ের ফিরে আসা এবং বড় ভাইয়ের নিখোঁজ থাকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে।
নিথর দেহ উদ্ধারের পর নিহতের স্বজন ও স্থানীয়দের মনে সন্দেহের দানা আরও ঘনীভূত হয়।
পুলিশ সুত্র জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে নিহতের ভাই জগদীশ সরকার এবং নিখিল রাজবংশী নামের আরেকজনকে গ্রেফতার করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন- লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য পুরোপুরি উদঘাটন করা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৬   ১০৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ