ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার

নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


 নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার

পিরোজপুর: নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদলের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) তাকে পিরোজপুর জেলা ম্যজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামির নাম সৌরভ মিনা (২৩)। তিনি উপজেলার বাকসি গ্রামের মো: খোকন মিনার ছেলে এবং রাজলক্ষ্মী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবি এবং গুরুতর মারধরের অভিযোগে সৌরভ মিনাসহ তিনজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন ভিকটিমের চাচা চৌঠাইমহল (শ্রীরামকাঠী) গ্রামের জবেদ আলী শেখের ছেলে মো: আকরাম শেখ। হামলায় গুরুতর আহত মো: শামিম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শামিম আহসান বলেন, আমি এই ঘটনা লোক মারফত শুনেছি, যদিও এই কলেজ কমিটি জেলা ইউনিটের অধিনে তবুও আমার উপর যদি কোন নির্দেশ আসে তবে আমি সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করবো।

​মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল কায়েস জানান, “উক্ত মামলায় মোট তিনজন আসামির মধ্যে প্রধান আসামি সৌরভ মিনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পিরোজপুর জেলা ম্যজিষ্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৮   ৯৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ