ঢাকা    সোমবার, ৮ জুন ২০২৬
শিরোনাম
লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত সংসদীয় দলের সভা বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা আলোচনা সভায় গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল উলিপুরের রামিশা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার ২ বরগুনায় তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮ ভেড়ামারায় পুকুর সংস্কারের নামে চরদামুকদিয়ায় মাটি হরিলুট লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা তরুণ উদ্যোক্তা শান্তর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আলোচনা সভায় গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল

আলোচনা সভায় গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬


 গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে:  মির্জা ফখরুল

দেশে এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।

গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক স্মরণে এ সভার আয়োজন করা হয়।

এ সময় বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে দলের মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দলের রাজনৈতিক দর্শন তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে লক্ষ্য অর্জন এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণই বিএনপির রাজনৈতিক পথ।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যা খুশি তা করা হয়। সমাজের কাছে, রাজনীতিবিদদের একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন, রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।

মির্জা ফখরুল মনে করেন, যারা অনলাইনে বুলিংয়ের সঙ্গে জড়িত, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এসব করছে। তিনি বলেন, ‘তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কনটেক্সট নিয়ে আসেন, এটা রাজনীতির স্বাভাবিক যে ধারা, সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিছু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এই সরকারের দায়িত্ব, এই চক্রান্ত যেন সফল না হয়।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সামাজিক মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় কুৎসা রটানো হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৭   ৯ বার পঠিত  |

----





প্রধান সংবাদ থেকে আরও...


সংসদীয় দলের সভা বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা
আলোচনা সভায় গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী



আর্কাইভ