ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত

লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬


লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত

ভোলা: লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ৩ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী মাতব্বর বাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সংঘটিত এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফর মাতব্বর গ্রুপ ও নিরব মাতব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রবিবার সকালে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জাফর মাতাব্বর গ্রুপ নিরব মাতাব্বর গ্রুপকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হামলায় বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নিরব, তার স্ত্রী ও কন্যা, হাসান, শাহাবুদ্দিন, মঞ্জু, মনির, জুয়েল, জাকির এবং জাকিরের মা। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, মোহাম্মদ জাফর, আলমগীর, সালাউদ্দিন, কাশেম, বিল্লাল, নুরুদ্দিন, শাকিব, কালাম, নুর আলমসহ আরও কয়েকজন হামলায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:১৩   ১০৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ