ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে সজীব সরদারকে (২৫) আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির পাশের ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট এলাকায় পেট্রোল ডিউটির সময় কাউখালী থানার এসআই মেহেদী হাসান একটি মোটরসাইকেলের চালককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একটি শটগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।
এরপর রাতেই সজীব সরদারকে আটক করে কাউখালী থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রবিবার (৭ জুন) বিকেলে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশের একটি কচুরিপানায় আচ্ছাদিত ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, গোপন তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা আটক ব্যক্তির বাড়ির পাশে একটি ডোবা থেকে শটগানটি উদ্ধার করেছি। অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
অভিযানে অংশ নেওয়া এসআই মেহেদী হাসান বলেন, নিয়মিত পেট্রোল ডিউটির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে থামানো হয়। পরে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
জুজখোলা গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ অস্ত্র উদ্ধার করেছে শুনে আমরা অবাক হয়েছি। এলাকায় কেউ অবৈধ অস্ত্র রাখলে তা আইনশৃঙ্খলার জন্য হুমকি। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।
কাউখালী উপজেলার তালুকদারহাট এলাকার এক ব্যবসায়ী বলেন,
পুলিশের তৎপরতায় একটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, এটি ইতিবাচক। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শটগানটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৬   ৮৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ