ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগরাজশাহী: বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের বাসিন্দা এসআই তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশি কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামানিকের বাড়িঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশি মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও একই গ্রামের নুরুল ইসলাম সহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের বসতবাড়ির পাকা ঘর ও টিনের চালা ভেঙ্গে দেন। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়।

এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন। তবে এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বলেন, প্রায় ৫-৬ বছর পূর্বে প্রতিবেশি নীরেন্দ্রনাথ প্রামানিক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈত্রিক সম্পতি জবর দখল করে পাকা গোয়াল ঘর নির্মান করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে একাধিক বার উভয় পক্ষ আমিন নিয়ে এসে জমি মাপযোগ করে সীমানা নির্ধারনের কথা বলা হয়।

কিন্তু নীরেন্দ্রনাথ ও তার ছেলে প্রভাষক বিধান চন্দ্র সে বিষয়ে কোন কর্ণপাত না করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে এলাকার লোকজনের সহায়তায় তিনি তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দকল মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৫   ৬৫ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়



আর্কাইভ