ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা

ভেড়ামারায় গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


ভেড়ামারায় গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ জুন (২০২৬) সোমবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, ভেড়ামারার আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি (UNDP) ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহযোগিতায় পরিচালিত ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর অধীনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে খুব কম খরচে, অল্প সময়ে এবং কোনো ভোগান্তি ছাড়াই নিজেদের ছোটখাটো বিরোধের আইনি প্রতিকার পেতে পারেন, সেই লক্ষ্যেই গ্রাম আদালত কাজ করছে। তবে সঠিক তথ্যের অভাবে অনেকেই এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজসহ সকল অংশীজনকে একযোগে প্রচার-প্রচারণায় এগিয়ে আসতে হবে।”সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম আদালতের কার্যকারিতা বাড়াতে উঠান বৈঠক, ধর্মীয় উপাসনালয়ে আলোচনা এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারীদের অধিকার রক্ষা ও বিচার প্রাপ্তি সহজ করতে গ্রাম আদালত বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৮   ৫৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর সশস্ত্র হামলা, আহত ৩
ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব
ভেড়ামারায় পদ্মা পাড়ে জেলেদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু
ভেড়ামারায় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ