ঢাকা    মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শিরোনাম
সালথায় থানার সালিশে অংশ নেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বসতবাড়িতে তাণ্ডব আহত ২০ আলফাডাঙ্গায় মাদকের ভয়াবহতা রোধে সাংস্কৃতিক ব্যক্তিদের আলোচনা সভা লালমোহনে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক নবীনগর সেই নারুই গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ঘরে পড়েছিলো বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হাতিয়ায় সরকারি জায়গা দখল করে তেলের পাম্প স্থাপন এনসিপি নেতার পুকুরের পানিতে পড়ে দুই বোনের মৃত্যু কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ

কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ
গাজীপুর: কালীগঞ্জে ভূমিকম্প ও বৈদ্যুতিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারকে আর্থিক সহায়তা এবং মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিনামূল্যে জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৩১০ জন ব্যক্তি/পরিবারের প্রত্যেককে ৩০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), অধিক ক্ষতিগ্রস্থ ৪ জনকে ৭ হাজার ৫শত টাকা করে চেক এবং উপজেলার ২৭টি মাদ্রাসা-এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করেন। এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এর পূবাইল গ্রীড সংলগ্ন শিমুলিয়া এলাকায় দূর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ আলী, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, এজিএম মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৪   ৮ বার পঠিত  |      

----





ঢাকা থেকে আরও...


সালথায় থানার সালিশে অংশ নেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বসতবাড়িতে তাণ্ডব আহত ২০
আলফাডাঙ্গায় মাদকের ভয়াবহতা রোধে সাংস্কৃতিক ব্যক্তিদের আলোচনা সভা
কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ
কালীগঞ্জে চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার ২
আম খাওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার



আর্কাইভ