ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পুকুরের পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে পড়ে দুই বোনের মৃত্যু


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


পুকুরের পানিতে পড়ে দুই বোনের মৃত্যু
নীলফামারী: ডিমলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের রবিউল ইসলামের শিশু কন্যা রুকাইয়া আক্তার (৪), আউয়ালের শিশু কন্যা আসরিফা আক্তার (৪), পরিবারের অগোচরে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দু’টির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৬   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
● উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা
● উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন



আর্কাইভ