ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » অবশেষে ৯ দিন পর বিয়ের পিঁড়িতে বসলো অনশনরত তরুনী

অবশেষে ৯ দিন পর বিয়ের পিঁড়িতে বসলো অনশনরত তরুনী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


 অবশেষে ৯ দিন পর বিয়ের পিঁড়িতে বসলো অনশনরত তরুনী

পাবনা: সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থানের ০৯ দিন পর প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লবের মোল্লার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন কলেজ ছাত্রী তাসনিম জাহান মিম ।

সোমবার (০৮ জুন) পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে প্রেমিক বিপ্লবের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি এবং ছেলে ও মেয়ের পরিবারের অভিভাকদের সম্মতিতে এ বিয়ের আয়োজন করা হয়। প্রেমিকা মিমের বাড়ি উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে । প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়ার শফি মোল্লার ছেলে। ছেলের বাবা শফি মোল্লা মালয়েশিয়া প্রবাসী।

প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং প্রেমিকা সুজানগর উপজেলার বোনকোলা কলেজের শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা বিয়ের আশ্বাস দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমিকা মিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। তারা একসঙ্গে ঘুরতে যান এবং বিভিন্ন এলাকায় একসঙ্গে ঘুরে বেড়ানো এবং সময় কাটানোর ছবিসহ প্রয়োজনীয় সকল প্রমাণ রয়েছে ।

পরে বিপ্লব প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।এতে প্রেমিকা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। এবং প্রেমিক বিপ্লব বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই প্রেমিকা । এ অবস্থায় গত ৩১ মে থেকে বিয়ের দাবিতে প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা মিম। এ ঘটনায় ওই তরুণীর পিতা মনিরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগও করেন ।

বিয়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সমাজসেবক সান্টু মোল্লা বলেন, মেয়েটি ০৯ দিন ধরে প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান করছিল। উভয়ের অভিভাবকদের একত্রিত করতে না পারায় বিয়েতে বিলম্ব হয়েছে। পরে ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে সোমবার বিকেলে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩২   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা
● সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
● সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা
● পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল
● জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর



আর্কাইভ