ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ডিমলায় ভাড়া বাসা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হাঁতুরি দিয়ে কৃষকের পা ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা ফেনীতে বালু ভাগাভাগি নিয়ে হামলা-গোলাগুলি বন বিভাগের কর্মকর্তার সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ মুখোশ উন্মোচন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া

অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া
বরিশাল: অগ্নিকান্ডে শেষ সম্বল টুকুও হারিয়েছে দরিদ্র বিধবা রাজিয়া বেগম, বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকান চালিয়ে তিন মেয়ে নিয়ে জীবনযাপন করে আসছিলেন উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের মৃত আব্বাস তালুকদারের স্ত্রী রাজিয়া বেগম।
প্রতিদিনের মত শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান তিনি, গভীর রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ছুটে আসে দোকানের কাছে, এসেও শেষ সম্বলটুকু রক্ষা করতে পারলেন না, চোখের সামনে মালামালসহ দোকান অগ্নিকান্ডে দাউ দাউ করে জ্বলতে দেখে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া বিধবা রাজিয়া বেগমের তখন করার কিছুই ছিল না, এলাকার লোকজন শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই দোকানে দুটি ফ্রিজ, গ্যাসসিলিন্ডার, বৈদ্যুতিক পাখা, টিভি ও মালামালসহ সম্পূর্ণ দোকানটি ভস্মীভূত হয়। এতে দোকান ও মালামালসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ রাজিয়া, স্বামী আব্বাস তালুকদার চার বছর পূর্বে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, বাগদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্বামী আব্বাস তালুকদারের রেখে যাওয়া শেষ সম্বল চায়ের দোকান চালিয়ে তিন মেয়ে নিয়ে কাটছিল রাজিয়া বেগমের জীবন। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান বেদ্যুতিক সর্টসার্কিট থেকে অগিনকান্ডের ঘটনা ঘটতে পারে।
দরিদ্র বিধবা রাজিয়া বেগম জানান স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল এই দোকান চালিয়ে এতদিন বেঁচে ছিলাম, রোজার ঈদে আত্মীয় স্বজনের ও এলাকার লোকজনের দেয়া যাকাতের টাকায় বড় আশাঁ করে একটি নতুন ফ্রিজ কিনেছিলাম, চোখের সামনেই আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি আমার সন্তানদের নিয়ে এখন কি ভাবে বাঁচবো।
বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জুরান চন্দ্র শীল বলেন আমাদের বিদ্যালযের সামনে রাজিয়ার দোকানে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গভীর রাতে ছুটে এসেও দোকানটি রক্ষা করতে পারিনি, গতকাল মঙ্গলবার আমরা স্কুলের পাশে রাজিয়াকে বাঁশ, চেয়ার টেবিল দিয়ে একটি অস্থায়ী দোকান বসিয়ে দিয়েছি, এলাকাবাসীর ও সাবেক শিক্ষার্থীদের সহায়তায় তার জন্য ভাল কিছু করার সিদ্ধান্ত নিচ্ছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন মন্ত্রী মহোদয়ের তহবিল থেকে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক স্যার রাজিয়া বেগমকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন, আগামীতে তাকে আরো সহযোগীতা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:২৬   ১৬০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ
কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
জলাবদ্ধতায় খেলার অযোগ্য রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হলেন লালমোহনের মনিরুল ইসলাম
পটুয়াখালীর ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার



আর্কাইভ