ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


 নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় শিক্ষক নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শিক্ষক হলেন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক।

গত রবিবার (৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে ফুলপুর থানা পুলিশ। পরে সোমবার (৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন।পরবর্তীতে সেই নিয়োগ না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা নিয়াজ উদ্দিনসহ অন্তত পাঁচজন ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়,একই পদের বিপরীতে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক আত্মগোপনে ছিলেন।প্রায় ছয় মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৬   ৯৩ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ