ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ৩৫০ চারা গাছ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

দোহারে ৩৫০ চারা গাছ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


 দোহারে ৩৫০ চারা গাছ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

ঢাকা: ‘সবুজ হোক পৃথিবী, নিরাপদ হোক ভবিষ্যৎ’-এই দৃঢ় প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন,২০২৬ইং) উপজেলা অডিটোরিয়াম ‘হৃদি-লহোরি’তে এ বর্ণাঢ্য আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাইদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন,”পৃথিবীকে বাসযোগ্য রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন এবং সেটির পরিচর্যা করা হয়, তবেই আমাদের এই সবুজ পৃথিবীর স্বপ্ন সফল হবে।”
বক্তারা প্লাস্টিক দূষণ রোধ, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য দেন। বক্তারা জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত শিক্ষার্থীরাও পরিবেশের সুরক্ষায় নিজেদের নিয়োজিত রাখার এবং বিতরণকৃত চারাগাছ গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভায় অংশ নেন।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৩   ১৭৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ