ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে রাতভর অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকর্মি গ্রেপ্তার

দোহারে রাতভর অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকর্মি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


দোহারে রাতভর অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকর্মি গ্রেপ্তার
ঢাকা: দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২জন নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন, ২০২৬ইং) রাত সাড়ে ৯টার দিকে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা কওে ২জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেরার চর লটাখোলা এলাকার মৃত মান্নান মাঝির ছেলে ইমরান মাঝি(৩৩) ও উপজেলার কাজীরচর এলাকার মো. সোজাহার বেপারীর ছেলে সম্রাট বেপারী (২৫)। ইমরান মাঝি (৩৩) ও স¤্রাট বেপারী উভয়েই এলাকায় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছেন।
দোহার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইমরান ও সম্রাটের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন চলাকালীন সাধারণ মানুষের ওপর হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, “২০২৪ সালের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা-ের মামলায় আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন জানিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৫   ৭৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ