ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড

অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাত ৮ টার সময় বাগগাড়ি পুলের মাঠে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জামসহ গাড়ি জব্দ করা হলেও জড়িতরা পালিয়ে গেছে। তবে এই অবৈধ মাটি কাটার সাথে স্থানীয় সংসদ সদস্যের ছেলের নাম জড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাগগাড়ি পুল পাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি এসকেভেটর (ভেকু) এবং ২টি ড্রামট্রাক আটক করা হয়।

নেপথ্যে এমপিপুত্রের নাম: স্থানীয় একাধিক গোপন সূত্র ও ভুক্তভোগীদের দাবি, ‘ইনসাফ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকার তড়িয়া মহালের সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজ পায়। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের ছেলের প্রভাব খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। সোহেল রেজার বক্তব্য: তবে এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রেজা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “আমি এসবের ভেতর কোনো ভাবেই জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানোর চেষ্টা করছে।

‎ঘটনাস্থলে সরকারি মাটি কাটার অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৩   ৮০ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ