ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে ইটভাটায় মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন চাটমোহরে হাশেম হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রথের মেলার উৎসবকে ঘিরে সক্রিয় চাঁদাবাজ চক্র অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দোহারে রাতভর অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকর্মি গ্রেপ্তার দোহারে ৩৫০ চারা গাছ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা রাজশাহীর আম দেশের গন্ডি পেড়িয়ে যাচ্ছে ফ্রান্সে নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ

কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণপিরোজপুর: কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের গান্ডুতা খালে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে পাবদা, গুলিসা, সিং ও টেংরা মাছের পোনা খালে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মৎস্য খামারি জাহিদুর রহমান ফিরোজ এবং ইউপি সদস্য আকবর হোসেন দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, দেশীয় মাছ আমাদের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক জলাশয়ে এসব মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে খালের পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন ঘটবে। মাছ নিধনে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতি পরিহার করে সকলকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবমুক্ত করা পোনা মাছগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে স্থানীয় জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের অভয়াশ্রম রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গান্ডুতা খালে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য খামারি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫২   ৮ বার পঠিত  |      

----





বরিশাল থেকে আরও...


কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ
অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া
মায়ের মামলায় বাবা কারাগারে, একা ঘরে পরেছিলো ছেলের মরদেহ
লালমোহনে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক
ঘরে পড়েছিলো বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ



আর্কাইভ