ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে ইটভাটায় মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে ইটভাটায় মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে ইটভাটায় মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ:  সিংগাইরে পরিবেশ দূষণকারী ইটভাটা উচ্ছেদ ও তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা চান্দহর ইউনিয়ন চক চান্দহর ঢালিপাড়া চকে তিন ফসলি জমি থেকে মাটিকাটা ও ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানের ক্ষতি ও অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবকদল দলের আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো.তরিকুর রহমান আলালের নেতৃত্বে মো.ফারুক হোসেনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন,চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.তরিকুর রহমান আলাল, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো.মশিউর রহমান দুলাল, হাবিবুর রহমান হাবিব,রুহুল আমিন,চান্দহর ইউনিয়ন হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক আবু আম্মার লিটন দেওয়ান, নাগর আলী, আবু বক্কর, আরিফ হোসেন, শুকুর খান, ভুক্তভোগী ইদ্রিস আলী,আবিদা সুলতানা প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। ফলে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা কিছু অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব ইটভাটার ধোঁয়া ও দূষণের কারণে ফসল, গাছপালা এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা দাবি করেন। এ ছাড়াও প্রশাসন লোক দেখানো অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে স্থানীয় সংসদ সদস্য ও জনগন নিয়ে র্দুবার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,চান্দহর ইউনিয়নের জামায়াত ইসলামির আমির মো.ইসমাইল হোসেন, চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক তৈয়ব আলী,চান্দহর ইউনিয়ন যুবদলের সদস্য মো.আতিকুর রহমান হেলাল,চান্দহর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মো.আমজাদ হোসেন, ইকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নাছির উদ্দিন, রুবেল,রিয়াজুলসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৭   ৭৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ