ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে হাশেম হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

চাটমোহরে হাশেম হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


 চাটমোহরে হাশেম হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনা: চাটমোহরে ভেজাল দুধ কারবারী আব্দুল মমিন ও তার সহযোগীদের হামলায় নিহত আবুল হাশেমের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ভেজাল দুধ কারবারী প্রতিষ্ঠান দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র “মমিন ডেইরী” বন্ধের দাবি জানান।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে স্লুইস গেট সড়কে এলাকাবাসী ও সুশিল সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার শিশু ও নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, মৃত আবুল হাশেমের স্ত্রী জহুরা খাতুন, ছেলে সজীব হোসেন, সিদ্দিকুর রহমান, মেয়ে তৈয়বা, এলাকাবাসীদের মধ্যে, জাহাঙ্গীর সরকার, রাজু আহম্মেদ, রবি আলী মোল্লা, সাইদুল প্রামানিক, সাইজুদ্দিন প্রামানিক, নাঈম খলিফা প্রমুখ।

পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। পরে হাশেমের মৃত্যুর পর মামলা নিয়েছে। কিন্তু এখন রাতে রাতে পুলিশ মোমিনের বাড়িতে আসে আর যায়, কিন্তু আটক করছে না। প্রকাশ্যে সে ঘুরে বেড়াচ্ছে। হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। অবিলম্বে ভেজাল দুধের কারবারি হাশেম হত্যাকারী আব্দুল মমিনকে আটক এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসির দাবি জানান।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলচলন ইউনিয়ন কৃষকদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন পুলিশকে ম্যানেজ করে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও এনএসআইয়ের যৌথ অভিযানে পর পর দুই বার অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি সরঞ্জাম, বিপুল পরিশাণ ভেজাল দুধ জব্দ করা হয়। প্রথমবার জরিমানা দিয়ে পার পেলেও পরের বার আব্দুল মমিনের নামে মামলা হয়। সেই মামলায় এরসাথে জড়িত থাকার অভিযোগে মমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। কিন্তু আব্দুল মমিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করেনি।

সম্প্রতি প্রশাসনকে তথ্য দেওয়ার অভিযোগ এনে মমিন ও তার সহযোগীদের হামলায় আবুল হাশেমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এরপর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আবুল হাশেম মারা যান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে শাহীন নামের একজনকে আটক করে। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, মমিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও খুঁজে পাচ্ছে না পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, পুলিশ কাজ করছে না এটা ভুল কথা। মমিন ও তার সহযোগীদের ধরতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে র‌্যাব সদস্যরাও কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩০   ৮৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ