ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে ইটভাটায় মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন চাটমোহরে হাশেম হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রথের মেলার উৎসবকে ঘিরে সক্রিয় চাঁদাবাজ চক্র অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দোহারে রাতভর অভিযানে আওয়ামীলীগের ২ নেতাকর্মি গ্রেপ্তার দোহারে ৩৫০ চারা গাছ নিয়ে বাড়ি ফিরল শিক্ষার্থীরা রাজশাহীর আম দেশের গন্ডি পেড়িয়ে যাচ্ছে ফ্রান্সে নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার অগ্নিকাণ্ডে শেষ সম্বল টুকুও হারিয়ে সর্বশান্ত বিধবা রাজিয়া


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় শিশুদের নিয়ে হলদে পাখি দীক্ষা অনুষ্ঠান

কলমাকান্দায় শিশুদের নিয়ে হলদে পাখি দীক্ষা অনুষ্ঠান


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬


 কলমাকান্দায় শিশুদের নিয়ে হলদে পাখি দীক্ষা অনুষ্ঠান

নেত্রকোণা: শিশুদের নেতৃত্বগুণ, নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে নতুন হলদে পাখিদের রিক্রুট টেস্ট কার্ড বিতরণ ও দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) দিনব্যাপী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নতুন হলদে পাখিদের মাঝে রিক্রুট টেস্ট কার্ড বিতরণ করা হয় এবং গার্ল গাইডসের আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দীক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এস. এম. মিকাইল ইসলাম।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কামরুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার, কোষাধ্যক্ষ মালেকা পারভীন, ট্রেইনার সালেহা বেগম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গার্ল গাইডসের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার সম্পাদক কপোতী ঘাগ্রা।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, সহযোগিতার মনোভাব এবং সামাজিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি পায়।

তারা আরও বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, দীক্ষাদান, শিক্ষামূলক কার্যক্রম এবং বিভিন্ন উদ্বুদ্ধমূলক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১০   ৬ বার পঠিত  |         

----





ময়মনসিংহ থেকে আরও...


কলমাকান্দায় শিশুদের নিয়ে হলদে পাখি দীক্ষা অনুষ্ঠান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
ফুলপুরে ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কলমাকান্দার এজমল হোসেন পাইলট
ফুলপুরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার



আর্কাইভ