ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১২০০ হাঁস-মুরগি বিতরণ ও নারীদের প্রশিক্ষণ

ভেড়ামারায় ১২০০ হাঁস-মুরগি বিতরণ ও নারীদের প্রশিক্ষণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


ভেড়ামারায় ১২০০ হাঁস-মুরগি বিতরণ ও নারীদের প্রশিক্ষণ

কুষ্টিয়া: ‎গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা ব্র্যাক অফিস প্রাঙ্গণে কুষ্টিয়া-২ রিজিওনের আওতাধীন ভেড়ামারা, দৌলতপুর-১, দৌলতপুর-২ ও প্রাগপুর এলাকার কৃষি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আয়োজনে এ সচেতনতামূলক সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে ব্র্যাক কুষ্টিয়া-২ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার শামিম সরকার, সিনিয়র অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট) ও এসএস (লিড) মো. তামান্না হাসান, শাখা ব্যবস্থাপক (দাবি), এবং এক্সটেনশন অফিসার (কৃষি ও প্রাণিসম্পদ) ইলিয়াস হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎কর্মসূচির আওতায় এলাকার ১৫ জন নির্বাচিত নারী সুবিধাভোগীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৬০০টি লেয়ার মুরগির বাচ্চা এবং ৬০০টি উন্নত খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় হাঁস-মুরগি পালন, আধুনিক রোগ ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং লাভজনক খামার গড়ে তোলার বিভিন্ন কৌশল ও কারিগরি বিষয়ে নারীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র খামারভিত্তিক উদ্যোগ অত্যন্ত কার্যকর। হাঁস-মুরগি পালন একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে, অন্যদিকে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে নারীদের অর্থনৈতিক অবস্থার টেকসই উন্নয়ন ঘটায়। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে গ্রামীণ নারীরা ঘরে বসেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

বিনামূল্যে উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা ও আধুনিক প্রশিক্ষণ পেয়ে সুবিধাভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি তাদের পরিবারের আর্থিক সংকট দূর করে আর্থ-সামাজিক উন্নয়নে একটি ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে।

এন / আর

বাংলাদেশ সময়: ২১:০৫:২৭   ১০১ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ