ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কর ছাড় কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত ভেড়ামারায় লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারে দাঁতের অপচিকিৎসায় কিশোরী মৃত্যু,এক লক্ষ টাকায় রফদফা পিরোজপুরের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামছে জেলেরা আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও নবীগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেফতারের দাবি ইউনেস্কো স্বীকৃতি পেল বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থার ভাসমান বিদ্যালয় উদ্যোগ কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

কাউখালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


কাউখালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

পিরোজপুর: কাউখালীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে ‘সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
কর্মশালায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার অমল চন্দ্র শীল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্র্যাকের লিগ্যাল এইড প্রতিনিধি মিঠুন দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি শিমুল চক্রবর্তী সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভিন আক্তার।
কর্মশালায় পারভিন আক্তার গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে তথ্য তুলে ধরে জানান, কাউখালীতে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৫০৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদে সরাসরি মামলা হয়েছে ৪২৯টি এবং উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা রয়েছে ৬৪টি। এ সময়ের মধ্যে ৪৬৯টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং বর্তমানে বিচারাধীন রয়েছে ৩৯টি মামলা। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ২৪৩ টাকা।
অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। কর্মশালায় স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমবে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:৪২   ৩ বার পঠিত  |         

----





বরিশাল থেকে আরও...


পিরোজপুরের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামছে জেলেরা
কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুইজন আটক
নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন



আর্কাইভ