ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


মানিকগঞ্জ: সিংগাইরে স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সম্মানিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কর্মসূচিটি পরিচালিত হয়।
ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন নাহার। আরো উপস্থিত ছিলেন, গ্রাম্য আদালতের মানিকগঞ্জ জেলার প্রতিনিধি জহির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন,সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও সমাজসেবা অফিসার মো. রওশন আলী মন্ডল প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:১৮   ৬৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ