ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


 কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে বাড়ছে ক্যাশলেস লেনদেনের কার্যক্রম। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পিরাজপুরের কাউখালি উপজেলা পুবালী ব্যাংক উপ-শাখা পিএলসির উদ্যোগে বৃহস্পতিবার (১১জুন) সকাল সাড়ে ১১টায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন, পস মেশিন প্রদর্শনী এবং মতবিনিময় সভা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী শাখার ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, পূবালী ব্যাংকের বরিশাল অফিসের এডিসি রিজোনাল ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, রাজাপুর শাখার ম্যানেজার মেহেদী হাসান, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী জিয়াউল হাসান নিক্সন, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, রাকিব তালুকদার, অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের অফিসার মোঃ সাইফুল ইসলাম ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুবালী ব্যাংক পিএলসি কাউখালি উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৩১   ৭০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ