ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা

ভেড়ামারায় লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



ভেড়ামারায় লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা
‎কুষ্টিয়া: ভেড়ামারা বাসস্ট্যান্ডের মসজিদ গলিতে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎১১ মে (বৃহস্পতিবার) বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকার মসজিদ গলিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

‎আদালত সূত্র জানায়, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এর ধারা-৪ অনুযায়ী বৈধ লাইসেন্স না থাকায় সতর্কীকরণের অংশ হিসেবে একজন খাদ্য বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান উপস্থিত থেকে কারিগরি ও আইনি সহায়তা প্রদান করেন।

‎ভেড়ামারা থানা পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে মানসম্মত পশুখাদ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:১০   ১৩৭ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ